1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

উত্তর-পূর্বাঞ্চলে নতুন এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে ওসকিল নদীর পূর্ব তীরের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার দাবি করেছেন দেশটির সেনারা।

ইউক্রেনের ওই এলাকায় রুশ ও ইউক্রেনের সেনাদের সম্মুখ লড়াই চলছে। ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধে খারকিভ অঞ্চল থেকে প্রায় সম্পূর্ণ পিছু হটেছেন রুশ সেনারা।

ইউক্রেনের এক আঞ্চলিক নেতা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য প্রতিবেশী লুহানস্ক পুনর্দখল করা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেনারা।

উত্তর-পূর্বাঞ্চল ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছেন ইউক্রেনের সেনারা। তবে এ মাসে তারা উত্তরে খারকিভ অঞ্চলে নাটকীয় অগ্রগতি ধরে রেখেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে বলেন, ইউক্রেনকে বড় মূল্য চুকাতে হচ্ছে। কিন্তু অনেকে রাশিয়াকে যেভাবে ক্ষমতাধর ও সক্ষম বলে আসছিলেন, সেভাবে রুশ বাহিনী অগ্রগতি অর্জন করতে পারেনি। মূলত রুশ বাহিনী ইউক্রেনে ব্যর্থ বলেই দাবি তার।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী এনারগোতাম বলেছে, মাইকোলাইভ অঞ্চলে দেশের দ্বিতীয় বৃহৎ পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে মাত্র ৩০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

 

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT