1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে অগ্নিসংযোগ ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০ ১০ দিনে ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন, শীর্ষে গোপালগঞ্জ ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযান: সাড়ে ৬ লাখ টাকার উইনসেরেক্সসহ আটক ২ দুদকের নোটিশ জারি: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও স্ত্রীর ৩ কোটি টাকার সম্পত্তি অনুসন্ধানাধীন ফরিদপুরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরিদপুর দুদকের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা। এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন

১০ দিনে ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন, শীর্ষে গোপালগঞ্জ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View
ছবিঃ সংগৃহীত

গত ১০ নভেম্বর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ নিরীক্ষা অনুযায়ী, এসব ঘটনার মধ্যে ৩৩টিতে পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ২৩টিতে পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আটটি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে গাজীপুরে।

আজ বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক ‘নোটে’ এসব তথ্য উঠে এসেছে। নোট অনুযায়ী, যেসব দিনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট ছিল, এরপর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে এবং আজ দলটির ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ পালনের ঘোষণা রয়েছে।

দিনভিত্তিক হামলার পরিসংখ্যান

গ্রামীণ ব্যাংকের হিসাব অনুযায়ী, ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও গতকাল বুধবার। এর মধ্যে সর্বোচ্চ ৩০টি ঘটনা ঘটেছে গতকাল দিবাগত রাতে এবং তার আগের দিন ঘটেছে ১৯টি। এছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আঞ্চলিক ও জোনাল কার্যালয়ে হামলা

মাঠপর্যায়ের শাখার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সিলেট আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয় রয়েছে।

হামলার ধরন ও আইনি পদক্ষেপ

অভ্যন্তরীণ নিরীক্ষায় জানানো হয়েছে, পেট্রল ঢেলে আগুন দেওয়া ও পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের বাইরে সাতটি ঘটনায় হামলাকারীরা কার্যালয়ে আগুন দেওয়ার বা ভেতরে ঢোকার চেষ্টা করেও সফল হয়নি। এছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া, দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্য অনুযায়ী, এসব ঘটনার সাতটিতে ব্যাংকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি, যার মধ্যে ১২টি ঘটনায় জিডি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT