1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরিদপুর দুদকের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা। এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ

ফরিদপুরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরিদপুর দুদকের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা।

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
ছবিঃ সংগৃহীত

বাংলার আকাশ ডেস্ক :
জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের প্রশাসন বিভাগের ইন্সপেক্টর মো. তুহিন লস্কর ও তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে অনুসন্ধান শেষে এ মামলা করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, জামিলা পারভীন কুমকুমের দাখিল করা সম্পদ বিবরণীতে ২২ লাখ ১৮ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার মিথ্যা দায় দেখানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, স্বামী মো. তুহিন লস্করের অবৈধ উপার্জনের অর্থ স্ত্রীর নামে সম্পদ অর্জনে ব্যবহারের মাধ্যমে অর্থের প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জে তাঁদের নামে একাধিক ফ্ল্যাট, বাড়ি, জমি এবং ব্যাংক হিসাবে অর্থের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে খুলনার খালিশপুরে পাঁচতলা ভবন, ফরিদপুরের ইউনাইটেড টাওয়ারে ফ্ল্যাট এবং ফরিদপুরের হাবেলী গোপালপুরে হোয়াইট প্যালেসে একটি ফ্ল্যাটের তথ্য রয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানকালে আদালতের মাধ্যমে জামিলা পারভীন কুমকুমের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাঁদের নামে থাকা আয়কর নথিও জব্দ করা হয়েছে।

মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা উল্লেখ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ মামলাটির অনুসন্ধান ও তদন্ত-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছেন। তদারকির দায়িত্বে রয়েছেন উপপরিচালক রতন কুমার দাশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT