1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা সাজানোর দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড যৌতুকের জন্য স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন ও জরিমানা অস্ট্রেলিয়ার দুই উৎসবে আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ আজকের নামাজের সময়সূচি দীর্ঘ ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি কক্সবাজার থেকে ফিরেও বাসায় ফেরা হলো না, ধানক্ষেতে মিলল সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের যুব দল ঘোষণা বিসিবির ফিলিস্তিনিদের জলপাই বাগান ও ঐতিহ্য দখল করছে ইসরায়েলিরা আবরার ফাহাদের পরিবারের দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ: খুনিদের বিচার ও বিভিন্ন দাবি উত্থাপন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়াল, বাড়ছে রোগীর চাপ

অস্ট্রেলিয়ার দুই উৎসবে আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View
সিনেমা নিয়েই ব্যস্ত ভাবনা, আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হচ্ছে নতুন ছবি
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

টেলিভিশন নাটক থেকে বিরতি নিয়ে বর্তমানে পুরোপুরি চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মুক্তির অপেক্ষায় থাকা তাঁর একাধিক সিনেমার কাজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়াচ্ছে। এর মধ্যে আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমাটি যুক্ত হলো নতুন এক অর্জনে।

এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছে সিনেমাটি। এর আগে চলতি বছর এটি বিখ্যাত মস্কো ও কাজান উৎসবের পাশাপাশি মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল। এবার অস্ট্রেলিয়ার আরও দুটি মর্যাদাপূর্ণ উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে সিনেমাটি। উৎসব দুটি হলো— ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি’ এবং ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ’।

নির্মাতা আসিফ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৯ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে সিডনির উৎসবটি। চার দিনব্যাপী এই আয়োজনে ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বাছাই করা সিনেমা প্রদর্শিত হবে। অন্যদিকে, পার্থের উৎসবটি শুরু হবে আগামী ১২ নভেম্বর এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। মূলত সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের আরেকটি অধ্যায় হিসেবেই এটি আয়োজিত হচ্ছে, যার নেপথ্যের আয়োজকরাও একই।

যাত্রাপালার গল্প ও ভাবনার রূপান্তর

‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে। দর্শকের ভিন্নমুখী চাহিদার চাপে কীভাবে মূল ধারার যাত্রার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেটিই ফুটিয়ে তোলা হয়েছে এতে। এই ‘রোজী’ চরিত্রেই অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। চরিত্রটিকে জীবন্ত করে তুলতে তাঁকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল, যা নিয়ে এর আগে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। বিশেষ করে, সিনেমায় ভাবনা ছাড়া বাকি সবাই পেশাদার আসল যাত্রার শিল্পী।

মুক্তির অপেক্ষায় ভাবনার অন্যান্য কাজ

নাটক থেকে দূরে সরে বড় পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করছেন এই অভিনেত্রী। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক প্রতীক্ষিত সিনেমা। এর মধ্যে মুক্তির অপেক্ষায় আছে ‘যাপিত জীবন’। এ ছাড়া বর্তমানে তিনি কাজ করছেন ‘যাযাবর’ সিনেমায় এবং পাইপলাইনে রয়েছে ‘ঢাকা ১২০৫’ ও ‘পায়েল’-এর মতো ছবিগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT