1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা পাভেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের প্রতিকৃতি।
ছবি : সংগৃহীত।

ছবি : সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসকে কেন্দ্র করে তীব্র আলোচনার মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পাওয়া এই অভিনেতার প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হলে তা নিয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেতা।

ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে পাভেল জানান, ভিডিওর বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তিনি বলেন, “ভিডিওতে থাকা ওই নারী আমার একজন ঘনিষ্ঠ বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।”

উল্লেখ্য, সাইদুর রহমান পাভেল তাঁর ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণ করে যৌথভাবে দ্বিতীয় রানারআপ অর্জন করেন। এর মাধ্যমেই তিনি প্রথম দুই বাংলায় পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তাঁর অভিনয় অঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT