1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদন ছাড়াই গুদামে ২৮৮ বস্তা সার মজুত: মাগুরায় ব্যবসায়ী কারাদণ্ড ও জরিমানার মুখে নীলফামারীতে কেমিক্যালযুক্ত শিশুখাদ্য কারখানা জব্দ: জরিমানা ও পৌনে ৬ লাখ টাকার পণ্য ধ্বংস আবারও আড়াই দিনে টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান! চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় ‘লংমার্চের গাড়ি কি পানিতে নাকি তেলে চলে?’: বিরোধী দলকে শামা ওবায়েদের প্রশ্ন ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল: পিষে টেনে নিয়ে গেল ২০০ মিটার, নিহত ২ ৫৭ বছরের আইনি লড়াইয়ের অবসান: ফরিদপুরে ঢোল পিটিয়ে জমি ফেরত দিলেন আদালত ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ফরিদপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০, তিনদিনে দুই জনের মৃত্যু ৮ মাসে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যা: আত্মহত্যার চেষ্টাকে অপরাধ নয়, রোগ হিসেবে দেখার আহ্বান

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বুয়েট সিএসই বিভাগের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস’ শীর্ষক কর্মশালার একটি মুহূর্ত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

প্রকৌশল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যলয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম। তিনি শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত ফাইনাল ইয়ার প্রজেক্ট তৈরি, জটিল প্রকৌশল সমস্যা চিহ্নিতকরণ এবং আধুনিক নকশা পদ্ধতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। পাশাপাশি ওয়াশিংটন অ্যাকর্ড, বিএইটিই (BAETE) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) গাইডলাইন অনুযায়ী আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বাস্তবায়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যলয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। কর্মশালায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানসহ প্রায় অর্ধশত শিক্ষক অংশ নেন এবং প্রজেক্ট মূল্যায়নের নানাবিধ চ্যালেঞ্জ ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT