দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
বেসামরিক সরকারি চাকরিজীবী ও সশস্ত্র বাহিনীর জন্য নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে বিচার বিভাগের জন্য আলাদা বেতনকাঠামো প্রণয়নের প্রক্রিয়া চলছে। মূল বেতন গ্রেডভেদে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়লেও দেশের অর্থনৈতিক ভারসাম্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এটি একবারে নয়, বরং ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকরের কথা থাকলেও চলতি বছরের ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামোর অর্থ ধাপে ধাপে হিসাব করা হবে।
নতুন বেতনকাঠামোর মূল দিকগুলো:
অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ:
নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত অর্থ সংস্থানের জন্য রাজস্ব আদায় বৃদ্ধিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এনবিআরের উপযুক্ত সংস্কার ছাড়া রাজস্ব আয় একলাফে বাড়ানো কঠিন হতে পারে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হানের মতে, এটি বাস্তবায়নে গিয়ে যেন শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষার বাজেট কাটছাঁট করা না হয় এবং টাকা ছাপিয়ে যেন বেতন দেওয়া না হয়। এছাড়া, বেসরকারি খাতের বর্তমান শ্লথগতির কারণে সার্বিক অর্থনীতিতে সামঞ্জস্য রাখা এবং রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা এখন সরকারের প্রধান কাজ।