1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরের আষাঢ়ের বিলে বর্ণাঢ্য নৌকাবাইচ, কূলে হাজারো মানুষের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৪৬ Time View
ফরিদপুরের আষাঢ়ের বিলে একের পর এক বাইচের নৌকা দ্রুত গতিতে ছুটে চলার দৃশ্য।
বিলে মাঝিদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ। (ছবি: সংগৃহীত)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

বিলের পানিতে ছলাৎ ছলাৎ শব্দে ছুটে চলেছে একের পর এক নৌকা, আর দুই পাড়ে হাজার হাজার মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস—দীর্ঘ কয়েক বছর পর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের আষাঢ়ের বিলে দেখা মিলল গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী দৃশ্যের।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আষাঢ়ের বিলে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বাইচকে কেন্দ্র করে বিলে নেমেছিল উৎসবের ধুম। ঢাকা, মাগুরা, মুকসুদপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় বিলের দু’পাশ।

বিকেল ৪টায় খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন স্থান থেকে প্রতিযোগিতা শুরু হয়। নির্ধারিত সময়ে বেশ কয়েকটি সুসজ্জিত নৌকা এতে অংশ নেয়। মাঝিদের একসংগে বৈঠা চালনা এবং হাঁকডাকের সঙ্গে সঙ্গে দর্শকদের হাততালি ও হর্ষধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নৌকা বাইচ উপলক্ষে বিলের পাড়ে বসেছিল জমজমাট গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পসরা ও ঐতিহ্যবাহী খাবারের দোকানের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য ছিল নানা আয়োজন। স্থানীয়রা জানান, গ্রামবাংলার এই প্রাচীন সংস্কৃতি হারিয়ে যেতে বসলেও এমন আয়োজন নতুন প্রজন্মকে লোকজ ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “নদ-নদী ও খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় এখন আর আগের মতো নৌকাবাইচ দেখা যায় না। তবে খোয়াড় গ্রামের এই আয়োজন প্রমাণ করে মানুষ এখনো নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে।”

প্রতিযোগিতা শেষে মেলা প্রাঙ্গণে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT