1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

৫০তম বিসিএস ভাইভা সময় সূচি এবং ৭ প্রার্থীর পরীক্ষা বাতিল পিএসসি প্রজ্ঞাপন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫১ Time View
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের দৃশ্য
৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পিএসসি; একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে মোট ২ হাজার ১৬০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদিন ১৮০ জন করে প্রার্থী অংশ নেবেন। ঘোষিত তারিখগুলো হলো— ২৫, ২৭, ৩০ ও ৩১ আগস্ট এবং ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর।

এদিকে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাতজন প্রার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। এর মধ্যে পরীক্ষার হলে মোবাইল ও স্মার্টওয়াচ আনা এবং নির্ধারিত সময়ের আগেই হল ত্যাগের অপরাধে দুইজনের পরীক্ষা বাতিল করা হয়। এছাড়া অন্য প্রার্থীর খাতা দেখে নকল করা এবং উত্তরপত্রে আপত্তিকর লেখালেখির অভিযোগে আরও পাঁচ প্রার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই পাঁচজনকে চলতি বছরসহ পরবর্তী এক বছরের জন্য পিএসসির সব পরীক্ষা ও নিয়োগ কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT