1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৩৬ Time View
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন
ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

ডেইলি বাংলার আকাশ:

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় জামাল মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি জামাল মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী অনুযায়ী, সাজাপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাচকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। চলতি বছরের ৩ জানুয়ারি বিকেলে ভুক্তভোগী শিশুটি দর্জির বাড়িতে জামা আনতে গেলে নির্জনতার সুযোগ নিয়ে জামাল মোল্লা শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি আত্মরক্ষা করে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় পরদিন ৪ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন তদন্ত শেষে গত ৩১ জানুয়ারি জামালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে উপযুক্ত সাজা দিয়েছেন। শিশু সুরক্ষা ও অপরাধ দমনে আদালতের এই কঠোর রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT