1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযান: সাড়ে ৬ লাখ টাকার উইনসেরেক্সসহ আটক ২ দুদকের নোটিশ জারি: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও স্ত্রীর ৩ কোটি টাকার সম্পত্তি অনুসন্ধানাধীন ফরিদপুরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরিদপুর দুদকের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা। এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো

বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৫৮ Time View
বিআরটিসির পিংক কালার মহিলা বাস এবং নারী চালকের বাস পরিচালনার চিত্র
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে চালু হওয়া বিআরটিসির বিশেষ পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধনের সময় উপস্থিত মন্ত্রী ও বিআরটিসি কর্মকর্তাবৃন্দ।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

নারীদের পথচলা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘পিংক মহিলা বাস সার্ভিস’। বিশেষ এই বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর— উভয়েই নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “আপাতত মোট ১৩টি রুটে ১৪টি বিশেষ পিংক বাস চলাচল করবে। আমাদের মূল পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই নেটওয়ার্ক আরও প্রসারিত করা এবং বাসের সংখ্যা বৃদ্ধি করা। নারী যাত্রীরা যেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাবোধ নিয়ে যাতায়াত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”

পিংক বাসের রুটসমূহ:

  • ঢাকা মহানগরী: নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিলসহ গাজীপুর-বিমানবন্দর রুট।
  • চট্টগ্রাম: কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস (বহদ্দারহাট, ২ নম্বর গেট, লালখান বাজার হয়ে)।
  • বগুড়া: শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT