1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
মরহুম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর স্মরণে দোয়ার দৃশ্য অথবা জানাজার প্রস্তুতি
পটুয়াখালীর শ্রীরামপুর বাজার মসজিদে সেজদারত অবস্থায় ইন্তেকাল করা ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফজরের সুন্নত নামাজ আদায়কালে মহান আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৩)। সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মসজিদের নিয়মিত মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন হাফেজ আতাউল্লাহ। ফরজ নামাজের পূর্বে সুন্নত আদায়কালে দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর ওঠেননি। দীর্ঘক্ষণ সেজদারত দেখে পাশে থাকা মুসল্লিরা এগিয়ে গিয়ে দেখেন তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

মরহুম আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজার সংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে গত দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।

তাঁর অকাল ও মহিমান্বিত মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত নম্র ও সদ্ব্যবহারের জন্য সুপরিচিত এই তরুণ আলেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার অসংখ্য মানুষ একনজর দেখতে ভিড় জমান। সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদে প্রথম এবং আসরের পর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT