1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’: গণপূর্তমন্ত্রী কানাডায় দাবানলের তাণ্ডব: ধ্বংস বহু বাড়িঘর, ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ চাঁদপুরে সফল অস্ত্রোপচার: নারীর পেট থেকে বের হলো প্রায় সাড়ে ৬ কেজি ওজনের টিউমার বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা! রোমে বিমানের উড়োজাহাজ গ্রাউন্ডেড: ৪টি ঘণ্টা বিমানবন্দরে চরম দুর্ভোগে যাত্রীরা! ‘হাসপাতালটাই মনে হলো যেন ডাস্টবিন’: জেনারেল হাসপাতালের অবস্থা নিয়ে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ! ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন মার্কিন আদালত! ক্যাশলেস বাংলাদেশ গঠনে ‘বাংলা কিউআর’ প্রসারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক লিবিয়া থেকে মৃত্যুর ঝুঁকি নিয়ে গ্রিসে পাড়ি, উদ্ধার ২০২ অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশি খাবার নিয়ে বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, কনে ও বরপক্ষের ১০ জন আহত

‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’: গণপূর্তমন্ত্রী

Shemul Biswas
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
"কুমিল্লা টাউন হল ময়দানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।"

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চব্বিশের গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আবারও নতুন করে স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গণপূর্তমন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধারা যে আত্মত্যাগ করেছেন, তা শুধু মুখে নয়, আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। আন্দোলনকারীরা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই প্রত্যাশা পূরণেই আমরা কাজ করে যাচ্ছি।” এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর এরশাদবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ পরিবারের পুনর্বাসন প্রসঙ্গে আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সরকার ঘোষিত কোনো সহায়তা পেতে এখনো বাকি থাকলে তা অতি দ্রুত পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করেছে এবং তাদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT