1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

চলতি মাসেই মিলতে পারে টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪৭ Time View
আগস্ট মাসের ছুটির দিন ও সাপ্তাহিক ছুটির দিনগুলো চিহ্নিত করা একটি ক্যালেন্ডারের ছবি।"

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

আগস্টের শেষ সপ্তাহে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে টানা চার দিনের ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে তবে এ ছুটি কার্যকর হওয়া নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

যদি ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়, তবে মাঝের ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের জন্য অফিস থেকে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই কেল্লাফতে! এর পরপরই ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকার কারণে চাকরিজীবীরা টানা চার দিনের দীর্ঘ অবকাশ যাপনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালিত হয়। পাশাপাশি বহু বেসরকারি প্রতিষ্ঠানেও এ উপলক্ষে ছুটি বহাল থাকে। তবে প্রশাসনিক কিংবা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT