1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে!

ফরিদপুরে একদিনে ৩৬ নতুন সন্দেহভাজন হাম রোগী ভর্তি, নেই কোনো মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন নতুন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হন। নতুন ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ফরিদপুর জেলার বাসিন্দা, বাকিরা আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৩৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে পরীক্ষার মাধ্যমে ৯ জনের শরীরে হাম ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই হাসপাতালে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৪ জন ভর্তি আছেন। গত একদিনে ৩৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ হাজার ৫২২ জন রোগী।

জেলার বিভিন্ন উপজেলায় হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের পৃথক রাখার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT