1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে!

ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চলতি বছরের শুরু থেকে ৬ জুন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪২২ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে

শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৩২ জন সন্দেহভাজন রোগীর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ২০ জন ফরিদপুর জেলার বাসিন্দা এবং ১২ জন পার্শ্ববর্তী জেলার। তবে এ সময়ে নতুন করে কোনো রোগী হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়নি। একই সঙ্গে নতুন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।

উপজেলাভিত্তিক হিসাব অনুযায়ী, আলফাডাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে ২৩ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলার দুটি প্রধান হাসপাতালে বর্তমানে ১৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৭ জন ভর্তি আছেন। গত এক দিনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হলেও দুই হাসপাতাল থেকে মোট ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT