1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

কানাইপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৬৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে উপকারভোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

রোববার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সরকারি এ সহায়তা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, যুবদল নেতা লুৎফর সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতালেব শেখ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ হান্নান মিয়া ও যুবদল নেতা সুমন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সরকার বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT