1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদরপুর থানার বাবুরচর মোল্লা গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আক্কাস মাতুব্বর (৪৮) ও রিহাদ মাতুব্বর (৩৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩১৫ গ্রাম।

গ্রেপ্তারকৃত আক্কাস মাতুব্বর বাবুরচর মোল্লা গ্রামের মৃত জুলমত মাতুব্বরের ছেলে এবং রিহাদ মাতুব্বর বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে। তারা উভয়েই সদরপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT