1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থায় নতুন নেতৃত্বের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন করা হয়েছে। ২৩ সদস্যের এ কমিটি সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় অনুমোদন পায়। এর আগে আহ্বায়ক কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম স্ট্যালিন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহাঙ্গীর খান, আলম খান ও শিপ্রা গোস্বামী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসানউজ্জামান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিঠু ও সাহানা আক্তার জলি।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— অর্থ সম্পাদক এম.এ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত শেখ, দপ্তর সম্পাদক মো. সালাহউদ্দিন খান, তথ্য প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ঘোষ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস পলাশ খান, পাঠাগার ও গবেষণা সম্পাদক বাদল দাস, নাট্য সম্পাদক আনিসুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন হামিদ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন খন্দকার মাহফুজুল আলম মিলন, মফিজ ইমাম মিলন, সৈয়দ জুনায়েদ পারভেজ, গোলাম রব্বানী ভূইয়া রতন, মনোয়ারা মোর্শেদা চৌধুরী, নন্দিতা ঘোষ ও আবু সুফিয়ান চৌধুরী কুশল।

সংগঠনের নেতারা জানিয়েছেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসার, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় নতুন কার্যকরী সংসদ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT