1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ফরিদপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দী এলাকায় মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুর মহানগর বিএনপির ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি শাজাহান মোল্লা। এ সময় পূর্ব গঙ্গাবর্দী এলাকার এখলাস ফকিরের বাড়ি থেকে দুলালের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার হোসেন শিথিলসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আগত অতিথিকে স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে ফিতা কেটে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় সংসদ সদস্য এলাকার উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনে সমর্থনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT