1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

তামিমের আর মাত্র ১৯ রান হলেই…

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩০৯ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ স্কোরার মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৮ সালে মিরপুর শেরেবাংলায় ক্যারিবীয়দের বিপক্ষে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

তবে এ পর্যন্ত দুদলের ১৮ ম্যাচের দেখায় বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের, ৮৫৩।

৪৫ রান হলে দুদলের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হতে পারেন তিনি। যেটি সাবেক ক্যারিবীয় তারকা শিবনারায়ণ চন্দরপল ৮৯৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে। এ ছাড়া আরেকটি মাইলফলকের সামনে এই ওপেনার।

বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ফের ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছেন টাইগাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওপেনিংয়ে নামবেন তামিম। চন্দরপলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিজের দখলে নিতে পারেন একটু দেখেশুনে খেলেই।

এ ছাড়া এ ড্যাশিং ওপেনারের হাতছানিতে রয়েছে আরও একটি মাইলফলক ছোঁয়ার। আর মাত্র ১৯ রান দরকার তার। তা হলে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁহাতি ওপেনার। এ মাইলফলকে প্রথম নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।

অবশ্য মুশফিকের আগেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে মাইলফলক ছুঁতে পারতেন তামিম।

গত মাসে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হন তামিম। ১৯ রানের আক্ষেপ রয়ে যায়।

দারুণ দুটি ইনিংস খেলে মুশফিক বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে কৃতিত্বটি অর্জন করেন। ৮২ টেস্টে মুশফিকের রান ৫২৩৫। তামিম ৪৯৮১ রান করেছেন ৬৭ টেস্টে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিক।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT