1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে নারী ও শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী একটি এলাকা থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বগেরটিলা সংলগ্ন এবং ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পাশের একটি কলাবাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, এক নারী ছাগল চরানোর সময় কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন। পরে দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে তিনি মাটির নিচ থেকে মানুষের শরীরের অংশ দেখতে পান। এরপর বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গোয়ালন্দ থানা ও ফরিদপুর সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে এক নারী ও এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT