1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে!

ফরিদপুরে শনিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহা ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঝিলটুলি ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় রেশনিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করা হবে।

এ সময় আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল এলাকা, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া ১১ কেভি সার্কিট হাউজ ফিডারে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শ থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT