1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে হাম-রুবেলা রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় শহরের ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

সভায় হাম-রুবেলা রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন ফরিদ, ডা. আলিমুদ্দিন, ডা. পার্থ প্রতিম সিকদার, ডা. এস এ চৌধুরী, ডা. নকুল রঞ্জন সরকারসহ হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা।

বক্তারা হাম-রুবেলা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল ইতোমধ্যে ২৩ শয্যা বিশিষ্ট একটি বিশেষ হাম ওয়ার্ড চালু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT