1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী

ফরিদপুরে হামের প্রকোপ বেড়েছে, একদিনে নতুন শনাক্ত ৫৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলায় হামের (মিজেলস) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৬৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে হাম আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১২ জন, সালথায় ২০ জন এবং ফরিদপুর সদরে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং আগে থেকে ভর্তি ছিলেন ৪০ জন—মোট রোগী ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ১৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন।

অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন এবং পূর্বে ভর্তি ছিলেন ৪৬ জন—মোট রোগী ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন। এ পর্যন্ত সেখানে মোট ছাড়পত্র পেয়েছেন ৬০৬ জন।

জেলায় বর্তমানে এই দুই হাসপাতালে মোট ১৪০ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT