1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

সবার সহযোগিতা নিয়ে ‌‌ ফরিদপুর পৌরসভা কে একটা জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে:কে এম নাজমুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা কেএম নাজমুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে কর্মীসভা ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন ‌ আমি নির্বাচিত হতে পারলে ‌ সবার সহযোগিতা নিয়ে ‌ ফরিদপুর পৌরসভাকে একটা জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় তিনি পৌরসভার ট্যাক্স কমানোর ঘোষণা দেন।

শুক্রবার বিকেলে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকায় বিসমিল্লাহ শাহ দরগাহ শরীফ সংলগ্ন ঈদগাহ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা মো. শামচু মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেএম নাজমুল ইসলাম।

বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচিত হলে জনভোগান্তি ও হয়রানিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ে তোলা হবে। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ যাতে সহজেই বিভিন্ন সরকারি সুবিধার কার্ড পান, সে বিষয়ে কাজ করারও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, “ফরিদপুর পৌরসভার বর্ধিত এলাকার মানুষেরা ‌ বিগত তিনি কোন সুযোগ সুবিধা পায়নি। অথচ তারা দিনের পর দিন ‌ খাজনা ‌ ট্যাক্স পরিশোধ করেছেন।

এখানকার জনগণের ‌ বিভিন্ন সমস্যার সমাধানে ‌ দৃশ্যমান কোন কাজ হয়নি। আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে এই ট্যাক্সের চাপ কমানো হবে।”

এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সময় নানা প্রলোভন ও প্রতিশ্রুতির ফাঁদে না পড়ে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, যাতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়।

সভায় তিনি ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যার কথাও শোনেন এবং সেসব সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এর পূর্বে তিনি সমাবেশ স্থলে উপস্থিত হলে উপস্থিত জনগণ তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান।

এলাকার স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় এই কর্মী সভায় ‌আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, মহানগর বিএনপির সাবেক প্রচার বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান ফিরোজ, স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান, সীমা সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT