1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে টিআরসি পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৮১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ফরিদপুর জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার প্রকাশিত ফলাফলে জেলার ৩৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ জন নারী এবং ৩৫ জন পুরুষ প্রার্থী রয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৭ জনকে।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির ছাড়াই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রার্থীরা সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

নিয়োগ বোর্ডে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদ নাসিরুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামসহ ফরিদপুর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিআরসি নিয়োগ কার্যক্রম মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT