1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের কোতোয়ালি থানার উত্তর আলীপুর এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে ন্যাশনাল আইডিয়াল স্কুলের পাশের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মেহেদী হাসান (২৬) কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার পূর্ব বামপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আলীপুর গোরস্থান রোডের একটি অটোরিকশা গ্যারাজে মেকানিক হিসেবে কাজ করতেন। এছাড়া ওই এলাকায় তার শ্বশুরবাড়িও রয়েছে। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।

পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT