1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের বিরোধে প্রাণ গেল সাকিবের, চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন! আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান! র‍্যাবের কাঠামো বদলালেও বিচারাধীন মামলা চলবে! বঙ্গভবনে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ, থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান! শীতে স্বস্তি, গ্রীষ্মে অগ্রগতি: জ্বালানি সংকট মেটাতে সরকারের বহুমুখী পরিকল্পনা! কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বেতন বন্ধ: ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক! হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নতুন নৌ-করিডোর: গোপনে হরমুজ পার হচ্ছে ১ কোটি ব্যারেল তেল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭১: ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ২৬ হাজার ছাড়াল! রাষ্ট্রপতির ক্ষমতা, বেতন-ভাতা ও সাংবিধানিক সুবিধা: এক নজরে সব তথ্য

আলফাডাঙ্গায় ঘরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আরমানুজ্জামান রাজু (৩৩) নামে এক যুবকের মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর থেকে তার কক্ষের দরজা বন্ধ ছিল। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT