1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

প্রতারণা ও মানব পাচারের অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বহু পরিবারের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। অভিযোগ রয়েছে, তারা ভুয়া ভিসা ও জাল কাগজপত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল।

তাদের দাবি, কয়েকজনকে বিদেশে নেওয়ার পর সেখানে আটকে রেখে মানব পাচারের মতো কর্মকাণ্ডেও জড়িত ছিল চক্রটি। পরে নানা প্রতিকূলতা পেরিয়ে সাতজন দেশে ফিরতে সক্ষম হন।

কর্মসূচি থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, ভুক্তভোগীদের অর্থ ফেরত এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়।

এ সময় বক্তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানো এবং সবাইকে একসঙ্গে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন এবং কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT