1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে দুই পুলিশ কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে বদলিজনিত কারণে দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবুল হাসনাত খান এবং কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ মোকলেসুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তিনি বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বক্তব্যে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT