1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, চালক আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর শহরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার আওতাধীন মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার বাসিন্দা এবং ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে জ্বালানি নিয়ে শহরের দিকে আসার সময় একটি মাটি বহনকারী লরি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উপাসনাকে মৃত ঘোষণা করেন। আহত চালক আকাশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর পুলিশ ট্রাকের চালককে আটক করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT