1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজ ফরিদপুরের একটি স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে শিক্ষক জাহাঙ্গীর আলম ও গৃহিণী রূপা আক্তারের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল মেজ। তাদের বাড়ি ফরিদপুর পৌরসভার ভাটি লক্ষ্মীপুর এলাকায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই খেলছিল তাজ। এক পর্যায়ে অসাবধানতাবশত সে কুমার নদে পড়ে যায়। সাঁতার না জানায় সে দ্রুত পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন বাদ এশা স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT