1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

জাতীয় শিক্ষা সপ্তাহে কৃতিত্ব: দেশসেরাদের তালিকায় জাকিয়া ফারহানা জেবা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ একাধিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে দেশসেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন জাকিয়া ফারহানা জেবা। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আবৃত্তি, বিতর্ক ও বাচিক শিল্পে সক্রিয়ভাবে যুক্ত।

সূত্র জানায়, শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ে নির্ধারিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা—এই তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করেন জেবা। পরবর্তীতে তিনি জেলা ও বিভাগীয় ধাপ সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশ নেন।

জাতীয় পর্যায়ের নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে তিনি নিজের মেধার স্বাক্ষর রাখেন। তার এই অর্জনে শিক্ষাঙ্গন ও সহপাঠীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এদিকে, সাফল্যের ধারাবাহিকতায় জাকিয়া ফারহানা জেবা স্থানীয় সাংস্কৃতিক সংগঠন “নাট্যকুঞ্জ”-এর শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT