1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

চরভদ্রাসনে জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসকের কাছে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৫৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর (মুন্সীর চর) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “চরভদ্রাসনের সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

বক্তাদের দাবি, প্রায় ১৭ বছর ধরে এসব কর্মকাণ্ড চলমান রয়েছে। এতে অসহায় মানুষের বিপুল পরিমাণ জমি দখল হয়েছে এবং অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

তারা আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার প্রতিকার চাওয়া হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি গ্রহণ করেছেন।

এ সময় বক্তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শেখ ফরহাদ, শামসু মোল্লা, তারা মিয়া মাল, নার্গিস বেগম, মোসলেম মোল্লা ও মোনায়েম খানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT