1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে বাস উল্টে আহত ১৯: ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ভোলায় লঞ্চের দড়ি ছিঁড়ে দুই যাত্রী আহত শ্রদ্ধার ফুলে ভরে উঠল জাতীয় স্মৃতিসৌধ! সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: বীর শহীদদের প্রতি শ্রদ্ধা তারেক রহমান শ্রদ্ধা জানালেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩, ২১ মরদেহ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর পদ্মায় বাসডুবি: দুটি তদন্ত কমিটি গঠন আজ মহান স্বাধীনতা দিবস: বীর সন্তানদের স্মরণ করছে জাতি

ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য স্বাধীনতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে একটি র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ঈসা, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং সাধারণ জনগণ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT