1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩০৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি ফরিদপুরের সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গোয়ালচামট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

দুর্বৃত্ত সূর্যোদয়ের সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় ফরিদপুর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পৌরসভা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এছাড়াও স্থানীয় সাধারণ মানুষও ব্যক্তিগত উদ্যোগে স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অব্যাহত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT