1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে পুলিশ, ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৬৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারের মাঝে উপহার ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।

তিনি বলেন, দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যরা জাতির গর্ব। ঈদের মতো আনন্দঘন সময়ে তাদের পরিবারের পাশে থাকতে পারা পুলিশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও এসব পরিবারের খোঁজখবর নেওয়া ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ-এর উদ্যোগে পাঠানো উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা এসব পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT