1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনা: আইজিপি চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ এক যুবক রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষের পর আগুন, নিহত ৭ ফরিদপুরের আলফাডাঙ্গায় কবরস্থানে আগুন, থানায় অভিযোগ রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফি আদায়ে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ইনজুরি দুশ্চিন্তায় ব্রাজিল, শেষ ষোলোর আগে অ্যানচেলত্তির পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স এমবাপ্পের রেকর্ড গড়া গোলে এগিয়ে ফ্রান্স, আবেগঘন মুহূর্তে কোচ দেশমকে জড়িয়ে ধরলেন অধিনায়ক

ফরিদপুরে কীটনাশক পান করে একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কীটনাশক পান করে রজব আলী খালাসী (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রজব আলী খালাসী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে বসবাস করতেন। শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি নিজের ঘরে থাকা কীটনাশক পান করেন। গুরুতর অসুস্থ হওয়ায় তার চাচাতো ভাই মান্নান খালাসী দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বিকেল আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা জানিয়েছেন, রজব আলী কিছুদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT