1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা তুলে ধরার আহ্বান,ফরিদপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের ইফতার ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে ‘উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখা।

সমাজে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, আইনজীবী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। এছাড়া বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা এবং বিল গোবিন্দপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাহবুব আলম নিক্কন।

প্রধান আলোচক মশিউর রহমান বলেন, মানুষের জীবনে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং সমাজে উগ্রবাদ ও অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে সহজভাবে তুলে ধরা এবং রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সবাইকে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT