1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ কর্মশালার আয়োজন করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক, ফরিদপুর পৌরসভা ও ঢাকা আহসানিয়া মিশনের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত বিল্ডিং রেজিলিয়েন্স অন কমিউনিটি লেভেল প্রকল্পের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. আহাদুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ মো. শরিফুল হাসান, সাংবাদিক এস এম মনিরুজ্জামান, জাতীয় পর্যায়ে সমাজসেবায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে রাষ্ট্রপতির স্বীকৃতি পাওয়া আফরোজা ইয়াসমিন, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ অদম্য নারী পারভীন আক্তার এবং প্রকল্পের প্রশিক্ষক আলেয়া বেগম।

এ ছাড়া অনুষ্ঠানে মোহাম্মদ আবুল কাশেম, রিনা বেগম, লিলি আক্তার, আফরোজা বেগম, সাজেদা খাতুন, ওয়াহিদা হালিম, মনিকা রানী সরকার, রামচন্দ্র মালো ও লাভলী আক্তারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মতামত দেন।

কর্মশালায় বক্তারা বলেন, কমিউনিটি পর্যায়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় প্রায় ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ফরিদপুর পৌরসভার দারিদ্র্য নিরসন ও সমাজ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT