1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুরে শব্দ দূষণের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর পড়া নেতিবাচক প্রভাব নিয়ে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের এ্যাবলুম রেস্টুরেন্টে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক সৈয়দ সাঈদ আনোয়ার। পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা এস এম সুজাউদ্দীন রাসেদ। এছাড়া রোজা পালন ও ডায়াবেটিস বিষয়ক স্বাস্থ্য আলোচনা করেন চিকিৎসক ডা. কে এম নাহিদ-উল-হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। সভায় আরও বক্তব্য দেন শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রধান নির্বাহী জাহাঙ্গীর হোসেন, পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সহ-সভাপতি মোনোয়ারা রহমান, উপদেষ্টা রেজাউল ইসলাম জুলু, নির্বাহী সদস্য রেহেনা প্রিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম, নির্বাহী সদস্য নাজমুল হাসান, মো. ইউসুফ আলী ও মো. রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, বর্তমানে শহর ও জনবসতিপূর্ণ এলাকায় শব্দ দূষণ ক্রমেই বাড়ছে। অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজানো, নির্মাণকাজে ব্যবহৃত মেশিন, আতশবাজি এবং উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT