1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের মধুখালী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে একটি মিষ্টির দোকানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট এলাকায় অবস্থিত ‘রাজকুমার মিষ্টান্ন ভান্ডার’-এর কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।

অভিযান চলাকালে কারখানায় ব্যবহৃত তেলে ময়লা পাওয়া যায়। এছাড়া মিষ্টি তৈরির জন্য ব্যবহৃত চিনির সিরা কয়েকদিন আগের বলে দেখা যায়। একই সঙ্গে কারখানার পরিবেশও অপরিষ্কার ও অস্বাস্থ্যকর ছিল বলে জানানো হয়।

এ অবস্থায় ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অনিয়ম পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT