1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফের উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবির সহ-সভাপতি মনোয়ারা মোরশেদসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান দিন দিন বাড়ছে। শিক্ষা, কর্মসংস্থান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন।

তারা আরও বলেন, সমাজে এখনও কিছু বাধা ও বৈষম্য রয়ে গেছে যা নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এসব প্রতিবন্ধকতা দূর করে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ফরিদপুরকে আরও নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয় এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT