1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে ফরিদপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার ব্যবসা-বাণিজ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ফরিদপুর জেলা পুলিশ।

গত বৃহস্পতিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

সভায় ঈদকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমলের নিরাপত্তা জোরদার, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণ, ছিনতাই ও চুরি প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

তিনি বলেন, পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমাজের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় ঈদ উদযাপন সম্ভব।

মতবিনিময় সভায় ব্যাংক, বীমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, চেম্বার অব কমার্স ও বণিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন মার্কেট ও বড় বাজারের ব্যবসায়ী, স্বর্ণ ও মোবাইল ব্যবসায়ী এবং বিকাশ এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT