1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

মেধাবীদের চাকরি নিশ্চিতের প্রত্যয় পিএসসি চেয়ারম্যানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৪৯ Time View

ডেস্ক রিপোর্টার

দেশের মেধাবীদের নিয়োগে সুপারিশ করে তাদের চাকরির নিশ্চিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

শুক্রবার পিএসসি’র ‘প্রতিষ্ঠা দিবস’ উপলক্ষে এক সেমিনারে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পিএসসি চেয়ারম্যানের বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য দক্ষ কর্মী বাহিনী প্রয়োজন। আজকের এই দিনে দেশের সর্বোত্তম মেধাবীদের নিয়োগে সুপারিশ করে জাতির পিতার সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে কমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম।

তিনি বলেন, পিএসসি’র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দক্ষ কর্মী বাহিনী নিয়োগে সুপারিশ করায় মানুষের মনে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোনো প্রয়োজনে কমিশনের কাজে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়।

পিএসসি সদস্য মো. হামিদুল হক ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সম্পর্কিত’ উপস্থাপনা তুলে ধরেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT