1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

রাজধানীতে মর্মান্তিক দুর্ঘটনা: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য

banglarakash
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০৩ Time View

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল কালো গেঞ্জি ও ট্রাউজার। পথচারী বিল্লাল হোসেন জানান, সাদা রঙের একটি প্রাইভেটকার ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন আরও জানান, গাড়িটিতে হয়তো তিনজন ছিলেন। একজনকে তিনি নিজে ঢামেকে নিয়ে আসেন, আরেকজনকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। তৃতীয় জনের সন্ধান পাওয়া যায়নি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT