1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ইসরায়েলের সঙ্গে স্লোভেনিয়ার অস্ত্র বাণিজ্য বন্ধ

banglarakash
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৫১ Time View

ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসেবে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি, আমদানি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরায়েলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা। ওই বিবৃতিতে আরও বলা হয়, সংঘাতের কারণে তারা ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই ইসরায়েলে সামরিক অস্ত্র ও সরঞ্জাম রপ্তানির জন্য কোনো অনুমতিপত্র দেয়নি। গাজায় মানুষ মরছে, কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের এগিয়ে আসা উচিত।  এর আগে জুলাই মাসের শুরুতে স্লোভেনিয়া দুজন ইসরায়েলি মন্ত্রীকে দেশে অবাঞ্ছিত ঘোষণা করে। তাদের বিরুদ্ধে “ফিলিস্তিনিদের ওপর চরম সহিংসতা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনে উসকানি” এবং “গণহত্যামূলক বক্তব্যের” অভিযোগ আনা হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে স্লোভেনিয়ার সংসদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি ডিক্রি পাস করে। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের মতো দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করে তারা এই পদক্ষেপ নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT