1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি: ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল অতিক্রম

banglarakash
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪০ Time View

বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। তাদের সঙ্গে ভারতের আরও দুই সাঁতারু অংশ নেন। চারজন মিলে রিলে পদ্ধতিতে ৩৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি পাড়ি দেন। সাঁতার শুরু হয় ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবার রাত আড়াইটায়। শেষ করতে সময় লাগে ১২ ঘণ্টা ১০ মিনিট। এর আগে, গত ২৫ জুলাই তাদের সাঁতার শুরু করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেদিন তা সম্ভব হয়নি। ইংল্যান্ডে আবহাওয়া অনুকূলে থাকলেও ফ্রান্সের দিকে পরিস্থিতি অনুকূল ছিল না। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বিষয়ে নাজমুল হক হিমেল জানান, এই অর্জনের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সাগরের মতো উত্তাল এক অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এককভাবে এই চ্যানেল পাড়ি দেন। এরপর আবদুল মালেক ও মোশাররফ হোসেন তা করেন। সর্বশেষ ১৯৮৭ সালে মুন্সিগঞ্জের সাঁতারু মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। ৩৭ বছর পর আবারও বাংলাদেশের পতাকা উড়ল এই বিশ্ববিখ্যাত জলপথে। নতুন করে ইতিহাসে যোগ হলেন সাগর ও হিমেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT