1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

কিম জং উন দিলেন ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির নির্দেশ

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪২২ Time View

নিজেদের সেনাবাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই নির্দেশ দেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আর্টিলারি ইউনিটের সৈন্যরা সাগরের দিকে গোলাবর্ষণ করছেন। এ সময় কিম জং উনকে পর্যবেক্ষণ চৌকি থেকে দূরবীন দিয়ে সৈন্যদের এই প্রতিযোগিতা পর্যবেক্ষণ করতে দেখা যায়। সেসময় তার পাশে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে বুধবারের এই মহড়ার সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি। রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আর্টিলারি ইউনিটের সেনারা সাগরের দিকে গোলাবর্ষণ করছেন। একটি পর্যবেক্ষণ পোস্টে কিমকে দূরবীন দিয়ে লক্ষ্য রাখতে দেখা যায়। তার পাশে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। তবে বুধবারের ওই প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কেসিএনএ বলেছে, কিম সৈন্যদের সবসময় ‘প্রকৃত যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার এই নেতা বলেছেন, সৈন্যদের প্রত্যেক যুদ্ধে শত্রুপক্ষকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করতে হবে। কিমের এই বক্তব্য এমন সময় এল, যখন পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সেনা, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট পাঠিয়েছে উত্তর কোরিয়া। 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT